• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান

ফুটপাত ব্যাংক খুলে মজা করলেন কুদ্দুস বয়াতি

বিনোদন ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পি.এম.
ছবিতে দেখা যাচ্ছে, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন-ছবি-ভিওডি বাংলা

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি তার রসিক ও সরল স্বভাবের মাধ্যমে আবারও অনুরাগীদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।

গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুদ্দুস বয়াতি একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন। ছবির ক্যাপশনে রসিকতার ছলে তিনি লিখেছেন, “ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম। কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস-গুলিস্তান ফুটপাত। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।”

পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মন্তব্যে টাইমলাইন ভরে যায়। কেউ লিখেছেন, “দুঃখিত জনাব, ইহা একটি এআই নির্মিত ফানি ছবি,” সঙ্গে হাসির ইমোজি দিয়েছেন। আবার কেউ মন্তব্য করেছেন, “কুদ্দুস কাকু নতুন টাকা পাঠিয়ে দেন।” অন্যজন লিখেছেন, “কাকু ব্যবসাটা সেই হইছে।”

শৈশব থেকেই গান-বাজনার প্রতি গভীর অনুরাগ রয়েছে কুদ্দুস বয়াতির। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন।

১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গান ‘এই দিন দিন না, আরও দিন আছে’ মাধ্যমে কুদ্দুস বয়াতি ব্যাপক পরিচিতি পান। এরপর থেকে তিনি লোকসংগীতের অঙ্গনে নিজের বিশেষ অবস্থান তৈরি করেছেন। তার গানের সুর ও রসিকতা সাধারণ মানুষকে আনন্দ দেয় এবং সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
প্রথমবার এক মঞ্চে জায়েদ খান ও মাহি
প্রথমবার এক মঞ্চে জায়েদ খান ও মাহি
সুনিধি চৌহানের কলকাতা কনসার্ট নতুন তারিখে
মঞ্চে কান্না, গলায় সমস্যা: সুনিধি চৌহানের কলকাতা কনসার্ট নতুন তারিখে