• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তারেক রহমানের ফোন পেয়ে ছুটে গেলেন ইশরাক


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পি.এম.
শেয়ার করুন 0
তারেক রহমানের ফোন পেয়ে ছুটে গেলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

খোদ রাজধানীতে দীর্ঘ চারমাস ধরে সুয়ারেজের পানিতে সয়লাব গোপীবাগের কে এম দাস লেন। কিন্তু দেখার যেন কেউ নেই। যা নজরে আসে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কালবিলম্ব না করে বিষয়টি দ্রুত সমাধানে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্দেশনা দেন তিনি। আর তাৎক্ষণিকভাবে ছুটে যান বিএনপির এই তরুণ নেতা। আশ্বাস দেন সমস্যা সমাধানের। 

এই চিত্র ঢাকার গোপীবাগের কে এম দাশ লেনের। দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এই বাড়িটি দেখতে মনোরম হলেও সামনের চিত্র বড়ই নাজুক। সুয়ারেজ লাইন বিকল হয়ে দীর্ঘ চারমাস ধরে তলিয়ে আছে বাড়ির সামনের অংশ। শুধু এই বাড়িটিই নয়, এখানকার বাসিন্দাদের সমস্যার যেন অন্ত নেই। নেই সমাধানের কেউ। ভোগান্তি বাড়ছে দিন দিন। এমন অবস্থায় গণমাধ্যমের প্রতিবেদন নজরে আসে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাৎক্ষণিকভাবে ফোন করে ওয়াসাসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সাথে কথা বলার তাগিদ দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির এই মেয়র প্রার্থী।
 

প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলেকে কাছে পেয়ে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তিনিও আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের।  

তিনি বলেন, সিটি করপোরেশন ও ওয়াসার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। তারা এরই মধ্যে পরিদর্শন করে গেছেন। দ্রুত এর সমাধান হবে বলে আশা রাখছি।

এসময় আশপাশের রাস্তা ও সুয়ারেজ লাইনগুলো ঘুরে দেখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।  

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি