• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মা সেতুতে ঈদযাত্রায় নেই যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ

মাওয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ পি.এম.
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ থাকলেও চলাচল নির্বিঘ্ন-ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। পদ্মা সেতু হয়ে চলাচল সহজ হওয়ায় এবারের ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় হচ্ছে। ফলে দীর্ঘ সারি ছাড়াই যানবাহন চলাচল করছে।

সাধারণ যাত্রীরা সেতু পার হতে কোনো ধরনের ভোগান্তি না হওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, ঈদের সময়ে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ায় তাদের ঈদ আনন্দ কিছুটা ম্লান হয়ে যাচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের প্রায় পাঁচশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু
উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু
ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
মধুপুরে আদিবাসী বসতভিটা নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে মানবাধিকার প্রতিনিধি দল
মধুপুরে আদিবাসী বসতভিটা নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে মানবাধিকার প্রতিনিধি দল