• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণ


প্রকাশ:  ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়
২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়

কক্সবাজার প্রতিনিধি

২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে "সবাই দেখবে কক্সবাজার" শীর্ষক ২ রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমন আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। 

গত শনিবার (২৫ শে জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম , খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া , থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে যায়।

ভ্রমনের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনু। 

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাথে যেকোন কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্ট এর মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক শান্তি আপনারা অনুভব করবেন। 

উদ্ভোধনী বক্তব্যে মোঃ গোলাম ফারুক মজনু বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান আগে আর কোন আয়োজন হয়েছে বলে আমার জানা নেই। আজ দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিৎ এমন কাজে সংশ্লিষ্ট হওয়া। এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ। সমুদ্রের বিশালতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মানে অগ্রাণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ ,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার