• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দিনাজপুরে সাদাসিধে সফরে প্রধানমন্ত্রী, স্থানীয়দের বিস্ময় খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালো জামায়াত ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামনেস্টির চিঠি হাইকোর্টে মামলা করলেন সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থী ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর আলাদাভাবে বিএনপি ও জামায়াতের দুজন প্রার্থী প্রচারণা শুরু করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (১৪ মার্চ) বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (১৫ মার্চ) সকালে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি এবং জামায়াতের দুজন প্রার্থী আলাদাভাবে প্রচারণা শুরু করেন।

নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)।

পরে শহরের হোটেলপট্টি, গালাপট্টি, আল আমিন কমপ্লেক্স, শেখ শরীফ উদ্দিন মার্কেটের ব্যবসায়ী ও ভোটারদের কাছে যান।

এ সময় বাদশা বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন এখানকার ভোটাররা। তারেক রহমান উন্নয়নের জোয়ারে ভাসিয়ে বগুড়াবাসীর এ ঋণ শোধ করতে চান। বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড তদারকির জন্য তিনি তাঁর প্রতিনিধি হিসেবে উপনির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন। ধানের শীষে ভোট দেওয়া মানেই উন্নয়ন ও দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে সমর্থন দেওয়া।’

প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাফতুন আহমেদ খান প্রমুখ।

একই দিন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ি জামতলা মোড় এলাকায় ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ এবং ভোট চাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণার মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সংগঠনের বগুড়া শহর শাখার আমির।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সময় আবিদুর রহমানের সঙ্গে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ. স. ম. আবদুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম (তুহিন), মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শহর শাখার সহকারী সেক্রেটারি আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াতের প্রার্থী আবিদুর রহমান বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বগুড়ার এ আসনটি ছেড়ে দিয়ে ভোটারদের হতাশ করেছেন। ভোটাররা ঘুরে দাঁড়িয়েছে। কোনো আবেগের ফাঁদে তাঁরা আর পা দেবেন না। একটি ইনসাফভিত্তিক সমাজ, সৎ মানুষের শাসন, উন্নত ও সমৃদ্ধ বগুড়া গড়ার লক্ষ্যে ভোটাররা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন।

বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়াও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, উপনির্বাচনে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
নগদ টাকা লুটের অভিযোগ গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
সীমান্তে বিজিবির অভিযান ৩৩ লাখ টাকার মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান ৩৩ লাখ টাকার মালামাল আটক