• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামনেস্টির চিঠি হাইকোর্টে মামলা করলেন সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থী ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ

ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসা থাকা যাত্রীদের জন্য দুই দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, সংগঠনের জরুরি সভায় আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে। এ সময়ে বন্দরের পাশাপাশি বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।

শাহীনুর ইসলাম আরও জানান, ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। বর্তমানে রমজান উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত চলবে। ইমিগ্রেশন চেকপোস্ট সপ্তাহের সাত দিনই কার্যক্রম চালু থাকবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিনে কাস্টমস অফিসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
নগদ টাকা লুটের অভিযোগ গৌরীপুরে সাইকেল শোরুমে হামলা ও ভাঙচুর
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী
সীমান্তে বিজিবির অভিযান ৩৩ লাখ টাকার মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান ৩৩ লাখ টাকার মালামাল আটক