• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বোনারপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে বোনারপাড়া ইউনিয়নে কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- নাছিরুল আলম স্বপন।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদকে সামনে রেখে কিছু টা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত এ সময় রিলিফ অফিসার, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক- এনামুল হক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় বোনারপাড়া ইউনিয়নের মোট ৫ হাজার ৩শত ৯৯ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারিত চাল সঠিক ভাবে পেতে পারে, সে জন্য প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নজরদারি রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ইমন মিয়া/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন
সারিয়াকান্দি হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন
গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড
গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড
মধুপুরে এমআরবিপিএল সিজন–২ শুরু
টি–১০ ক্রিকেট টুর্নামেন্ট মধুপুরে এমআরবিপিএল সিজন–২ শুরু