• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পি.এম.
নিহত যুবদল নেতা রা‌শিকুল আনাম রাশু। ছবি: সংগৃহীত

খুলনায় দৌলতপুরে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবদল নেতার নাম রা‌শিকুল আনাম রাশু (৪২)। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দি‌কে নগরীর দৌলতপুরের কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

বিষয়টি দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

খুলনা মহানগর যুবদলের আহব্বয়ক আব্দুল আজিজ সুমন বলেন, রাশুর বড় ভাই আশু আনাম মহানগর যুবদল কমিটির সদস্য। তার বাবাও বিএনপি নেতা ছিলেন। রাশু ছাত্রদল করতো। যুবদল করলেও বর্তমানে যুবদলের কমিটিতে রাশুর কোন পদ ছিলো না।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার