• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
অস্কারে সেরা অভিনেতা জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ ড্রোন ঘটনার পর দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত ইরান ইস্যুতে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘অন্ধকার’: ট্রাম্প ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি: আব্বাস আরাগচি সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ১০:৩২ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

দেশের নদী-নালা, খাল ও প্রাকৃতিক জলাধার রক্ষায় এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের গৃহীত আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর-সাহাপাড়া খালের মাটি কেটে প্রধানমন্ত্রী এই দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। একই সময়ে দেশের বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় খনন কাজের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

উল্লেখ্য, কাহারোলের এই সাহাপাড়া খালটির সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক স্মৃতি। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঝুড়ি-কোদাল হাতে নিয়ে স্থানীয় জনতাকে সাথে করে ১২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়ায় এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কর্মসূচির প্রস্তুতি সশরীরে তদারকি করছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো কাহারোলে উৎসবের আমেজ চলছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, "এই প্রকল্পের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, যা খরা ও জলাবদ্ধতা নিরসনে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।"

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা
জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান