• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পি.এম.
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাশাপাশি নাগরিকদের তথ্যপ্রাপ্তির মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়কে আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে পুনর্গঠনের কাজ চলছে। মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কাঠামো ও কার্যক্রম নতুনভাবে সাজানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের মতামত ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “মানুষের তথ্যের চাহিদা বিবেচনায় রেখে তথ্যসেবা আরও নিরপেক্ষ ও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি