• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, “জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি অভিবাসন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।”

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন।

এ সময় প্রতিমন্ত্রী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের প্রেসিডেন্সি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি রাশিয়ার সমর্থন কামনা করেন।

বৈঠকের শেষে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক কল্যাণকর অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী
স্বৈরাচার আমলে শ্রমিকরা বঞ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম