• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ রয়েছে: ডিএমপি বিমানবন্দরের রানওয়ে থেকে কয়েক কোটি টাকার আইএলএস তার চুরি ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে রোববার (১৫ মার্চ) জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে প্রশ্ন তুলেছেন, সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা কেন আহ্বান করা হয়নি।

ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসা জুলাই সনদ ও গণভোটের আদেশ প্রসঙ্গে বলেন, “সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হয়, ঠিক সেভাবেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। কেন তা করা হলো না, তার ব্যাখ্যা চাই।”

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান পরিবর্তন করার কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। তাই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আইন হিসেবে আছে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবিধানে নেই এমন কোনো বিষয়ের ওপর প্রধানমন্ত্রীর পরামর্শও গ্রহণযোগ্য নয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জড হয়েছে। সংসদ এমন কোনো আইন পাস করতে পারে না যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হবে।”

মন্ত্রী আরও বলেন, “জুলাই সনদ হলো একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যার ওপর জনগণের মতামত নিতে গণভোট করা হয়েছে। তবে গণভোটের প্রক্রিয়াকরণ নিয়েও প্রশ্ন আছে। সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদ বসার আগে সংবিধান সংশোধনের বিষয়টি সমাধান করা জরুরি। সংবিধান সংশোধন হলে তারপর এ নিয়ে আলোচনা সম্ভব।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে মৃত্যুর ঘটনায় মব সৃষ্টি রুখতে নির্দেশ দিলেন শাহজাহান
হাসপাতালে মৃত্যুর ঘটনায় মব সৃষ্টি রুখতে নির্দেশ দিলেন শাহজাহান
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস