• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-ছবি: সংগৃহীত

ইউএনওডিসি (United Nations Office on Drugs and Crime) ও ইন্টারপোল (International Criminal Police Organization)-এর যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠতিব্য দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে মন্ত্রী ৫ (পাঁচ) সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন সহ মন্ত্রী 'Global Fraud Response Mechanism' শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও 'National Commitments/Pledges on Combating Fraud' শীর্ষক উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। 

তাছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে UNODC এর নির্বাহী পরিচালক John Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Rt Hon Lord Hanson এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ ১৫ মার্চ তারিখ বিকাল ০৪:৫০ টায় ইথিওপিয়ান এয়ারলাইনসের ET 679 ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ তারিখ ভোর ৫:৩৫টায় তার্কিশ এয়ারলাইনসের TK 712 নম্বর ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী