• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পি.এম.
ডা. জুবাইদা রহমান-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে।

রোববার (১৫ মার্চ) দুপুরে নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, “যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত আমাদের প্রয়াস।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে ভবিষ্যত নারী নেতৃত্বে গড়ে উঠবে।”

এদিকে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তিনি আনসার-ভিডিপিতেও প্রথমবার নারীদের অন্তর্ভুক্ত করেন এবং ২০ শতাংশ নারীর প্রথম কোটা চালু করেন। এর ফলশ্রুতিতে আজ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ৬২ শতাংশ নারী।

গণতন্ত্রের আড়ালে স্বৈরাচারও থাকতে পারে, যা আমরা আগের সরকারের সময় দেখেছি। আমরা এতদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। এজন্য এখনও নারী অধিকার নিয়ে আলোচনা প্রয়োজন। 

আমরা এমন একটি দেশ চাই যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না। অন্যান্য দেশের দিকে তাকালে আমরা প্রায়শই সভ্য সমাজের অন্ধকার দিকগুলো উপেক্ষা করি। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরদের স্বপ্ন-বাস্তবতার গল্প ‘গোপন স্বপ্নের খোঁজে’
কিশোরদের স্বপ্ন-বাস্তবতার গল্প ‘গোপন স্বপ্নের খোঁজে’
মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু