• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগন জানিয়েছে, দুর্ঘটনাটি শত্রুপক্ষের কোনো হামলার কারণে ঘটেনি। বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত মার্কিন সেনারা হলেন জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) এবং টাইলার সিমন্স (২৮)। তাদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

এদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থানে চালানো হামলা এবং সেগুলোর দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এরই উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের উদ্দেশ্য হলো ইরানি সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপগুলোকে খাটো করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের
মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের
ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ
ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ
ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান
ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান