• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে এক লাখ মানুষের ইফতার

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াই। যার  আয়তন ৭শত ৭০ বর্গফুট, ব্যাস ৩১ দশিক ৫ ফুট। আর এর গভীরতা ৪ দশমিক ৫ ফুট। স্থানীয়ভাবে লোহার তৈরী কড়াইটিতে এক লাখ মানুষের জন্য ইফতারীর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। 

শনিবার (১৪ মার্চ)  দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত ফাউন্ডশনের ক্যম্পাসে ইফতার আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুলল হাবিব দুলু। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, 
হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ । 

গরু আর খাসির মাংস দিয়ে আলাদা আলাদা তেহেরি সেই সাথে ছোলা বুট জিলাপি সিদ্ধ ডিম রয়েছে ইফতারের আয়োজনে।
তাদের রান্না করা ইফতার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লার মুসল্লীদের মাঝে বিতরন করা হয়। 

এসময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শুধু পবিত্র রমজান মাসে নয় যে কোন দুর্যোগে জেলার দুস্থ অসহায় মানুষকে খাদ্য সরবরাহ করতে পারবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন এই কড়াইয়ে খাবারের স্বাদ পুষ্টিগুন ঠিক রাখা যায় অন্যদিকে উপকরনও সাশ্রয় হয়।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁও  ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ঠাকুরগাঁও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
গোয়ালঘরে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন
গোয়ালঘরে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন
ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবারের পাশে উপজেলা প্রশাসন