• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধ :

দেশে আনা হয়েছে কাতারে আটকা ৪৩০ বাংলাদেশিকে

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।  

শুক্রবার (১৩ মার্চ) রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে এসব যাত্রী ঢাকায় পৌঁছান বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি বলেন, ফিরে আসা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে পড়া যাত্রী ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মী ছিলেন বলে জানান তিনি।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে বহু বাংলাদেশি কাতারে আটকা পড়েন। 

পরে কাতার কর্তৃপক্ষ ও কাতার এয়ারওয়েজের সঙ্গে বাংলাদেশ সরকার সমন্বয় করে আটকে পড়াদের জন্য বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে।

এর আগে ১১ মার্চ এক জরুরি বার্তায় কাতারের বাংলাদেশ দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

এছাড়া বাংলাদেশে ফিরতে আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করে। সেখানে নিবন্ধনের ক্ষেত্রে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানানো হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী