• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টার মধ্যে ৮ বার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরাকের আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটি। জোটের যোদ্ধারা উভয় ঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি এবং এই হামলার বিষয়টি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিমানঘাঁটিগুলি থেকে নিশ্চিত করা হয়নি।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন দূতাবাসকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে দূতাবাসের হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংক্রান্ত উত্তেজনা শুরু হওয়ার পর, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তাও বাড়ছে।

এদিকে, ইরানি হামলার কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে। বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্ভবত ইরাকে মার্কিন স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী
মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী
ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, নিহত ৬
ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, নিহত ৬
আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলা: ট্রাম্প
আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলা: ট্রাম্প