• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ০৯:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা বলেছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের মতোই প্রতিরোধ ও ফিলিস্তিনের প্রতি সমর্থনের নীতি চালিয়ে যাবে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেওয়া ওই বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে ইরান একই নীতি অনুসরণ করবে।

আবু ওবেইদা জানান, চলমান হামলার মধ্যেও ইরানে কুদস দিবস উপলক্ষে লাখো মানুষ রাস্তায় নেমে সমাবেশ করেছে। এতে দেশটির শীর্ষ নেতারাও অংশ নেন।

তিনি বলেন, এই সমাবেশ প্রমাণ করে যে ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থান থেকে ইরান সরে যাবে না।

এদিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলারও প্রশংসা করেন।

আবু ওবেইদা বলেন, কুদস দিবস মুসলিম বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার এবং ফিলিস্তিন ইস্যুকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক