• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় স্বস্তির বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১০:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

কয়েক দিনের অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়ার পর শুক্রবার রাতের বৃষ্টিতে রাজধানী ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। শনিবার (১৪ মার্চ) ভোর থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে, ফলে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। মেঘলা আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু