• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যানজট নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পি.এম.
শেয়ার করুন 0
যানজট নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর বিজয়সরণি ক্রসিংয়ের চারপাশের যানজট নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে ডিএমপি। এনিয়মে জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিকমিয়া এভিনিউগামী গাড়ি বিজয় স্মরণী হয়ে ডানে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ বলছে,জনদুর্ভোগ কমাতেই এই উদ্যোগ। তবে চালক ও যাত্রীদের অভিযোগ, নতুন পদক্ষেপে জনদুর্ভোগ বাড়বে। 

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহিদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় কমেছে যানজট। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তার যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

নতুন নিয়মে এখন থেকে জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন এখন থেকে বিজয়সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না।

এসব রুটের যানবাহনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান ফটকের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিঙ্ক রোডে এবং আগারগাঁও ক্রসিং ব্যবহারের নির্দেশ দিয়েছে ডিএমপি। নতুননিয়মে দুর্ভোগ বাড়বে বলে মনে করেন চালক ও যাত্রীরা। 

এদিকে, ট্রাফিকের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন,জনদুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। যানজট নিরসনে এই পদক্ষেপ ব্যর্থ হলে ডাইভারসন খুলে দেয়া হবে বলেও জানান তিনি। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের