• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সাম্প্রতিক সামরিক হামলায় ইসরায়েলের রাডার ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, যার কারণে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণে বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে দেশটি। বৃহস্পতিবার ইসরায়েলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখন দেশজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বাজছে।”

ইসরায়েলি একটি সূত্র জানান, “আজ ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো পূর্ব-সতর্কতা বা প্রস্তুতি ছাড়া ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি এমনও ঘটছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বাজছে!”

সূত্রটি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা সাইরেন না বাজলেও নিশ্চিত হতে পারছে না কোনো ক্ষেপণাস্ত্র আসছে কি না। আবার যখন ইরান থেকে সতর্ক সংকেত দেখা যায়, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে প্রকৃতপক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে কি না।

“এটি বড় ধরনের পরিবর্তন; যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

সূত্রের মতে, ১২ দিনের এই সংঘাতের পর থেকে ইসরায়েলের একমাত্র অগ্রগতি হয়েছে সংবাদ নিয়ন্ত্রণ বা ‘গণমাধ্যম সেন্সরশিপ’-এ। তবে সামগ্রিকভাবে ইসরায়েলি জনগণের জন্য পরিস্থিতি আরও সংকটময় এবং নরকতুল্য হয়ে উঠেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
জ্বালানি সংকটে এমপিদের বেতন ২৫% কমাচ্ছে পাকিস্তান
জ্বালানি সংকটে এমপিদের বেতন ২৫% কমাচ্ছে পাকিস্তান