• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরসহ কয়েকটি বিমানঘাঁটি তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দুটি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত শিন বেটের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘‘এই হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমের পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড বাহিনী।’’

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে হালকা ধরনের আঘাত রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে।

এদিকে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, এতে বিমানবন্দরের অবকাঠামো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক