• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার বাড্ডার পূর্বাঞ্চলে বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছেন। দুর্ঘটনাটি পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে ঘটে।

নিহত শিশুদের মধ্যে আয়েশা মনি (১০) এবং নুসরাত জাহান মরিয়ম (৫)। আয়েশার বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায় হলেও বাবা-মায়ের সঙ্গে তিনি পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকতেন। মরিয়ম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামের বাসিন্দা।

আয়েশার বাবা মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, “দুপুরে বাসায় ছিলাম। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির দেয়াল ভাঙা হয়নি, দেয়ালের ভেতরে ইট ও বালু রাখা ছিল। শিশু দুটি যখন পাশে রাস্তায় খেলছিল, তখনই দেয়াল ধসে তাদের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইমাম-মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইমাম-মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান