• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ মার্চ) দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। এর আগে একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে বিধি অনুযায়ী সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংসদ নেতা তারেক রহমান এই প্রক্রিয়া আহ্বান করবেন।

তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিধি মোতাবেক শপথগ্রহণ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, এরপর পুনরায় সংসদের অধিবেশন বসবে। ওই অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পরবর্তীতে আইনমন্ত্রী জাতীয় সংসদে মোট ১৩৩টি অর্ডিন্যান্স উত্থাপন করবেন। এসব কার্যক্রম শেষে জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী