• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলশানে পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ০২:০১ পি.এম.
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা তীব্র-ছবি-ভিওডি বাংলা

গুলশান এভিনিউয়ে প্রকাশ্যে এক পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা তীব্র হয়েছে।

সম্প্রতি এক পথচারীকে রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা গুলশান এভিনিউতে প্রকাশ্যে মারধর করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, গুলশান এভিনিউয়ের ট্রাফিক সিগন্যালে বহু যানবাহন আটকে আছে। এসময় এক পথচারী কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাস্তায় চলছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় তার ব্যাগ মনিকা কবিরের কনুই বা শরীরে সংস্পর্শে আসে। এতে ক্ষিপ্ত হয়ে মনিকা কবির মেজাজ হারান এবং পথচারীকে ধাক্কা দিয়ে ব্যাগ দিয়ে বারবার আঘাত করতে থাকেন। ভিডিওর পুরো সময়কালে আশপাশে অনেক মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু কেউ হস্তক্ষেপ করতে দেখা যায়নি।

ঘটনার সবচেয়ে বিতর্কিত অংশ ছিল ভিডিওর শেষের মুহূর্ত। মারধর শেষ করে মনিকা কবির ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন। নেটিজেনদের মধ্যে অনেকেই এই আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা থাকলেও কিছু ব্যবহারকারী ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের দাবি, ওই পথচারী মনিকার প্রতি কোনো অশোভন ইঙ্গিত বা মন্তব্য করেছিলেন, যার প্রতিক্রিয়ায় তিনি এমন আচরণ করেছেন। তবে পথচারীর পক্ষ থেকে এখনও কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মনিকা কবির মূলধারার র্যাম্প বা বিজ্ঞাপনী জগতে নিয়মিত দেখা না গেলেও তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিতর্কিত সাক্ষাৎকার এবং অনলাইন ভিডিওতে বিচিত্র কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত। তার খোলামেলা মন্তব্য এবং জীবনধারার বিশেষ ধরণ প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব
বিমানবন্দরে চুম্বনের ছবি, প্রেমের গুঞ্জনে এমা ওয়াটসন
বিমানবন্দরে চুম্বনের ছবি, প্রেমের গুঞ্জনে এমা ওয়াটসন
সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, প্রথমবার গানে বুবলী
সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, প্রথমবার গানে বুবলী