• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০১:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী তাসলিমা জাহান জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি এবং দুর্নীতি দমন কমিশনের একটি- অর্থাৎ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত। আর বাকি ছিলো দুদুকের মামলা- সেটিতেও আদালত জামিন দিয়েছেন। এখন আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। 

জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। 

পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে ৫দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এদিন তার বিরুদ্ধে  দুদক মামলা করে। মামলায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

২৫ জানুয়ারি দুদক এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত মঞ্জুর করেন। যে মামলায় বুধবার তিনি জামিন পেলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন
নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন