• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজৈরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ১২:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) রাজৈর উপজেলার শ্রীনদী ব্রিজের নিচে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাইপের মাধ্যমে পরিবহনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে ইউনুস মোল্লা নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির। তিনি জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা-এস এম মেহেদী হাসান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দায়িত্বে ফিরছেন সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
পাবনায় অস্ত্রসহ আটক ৪ জন