• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ১২:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের জয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একক বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্র জানায়, দেশের বিভিন্ন আসনের আরও ২৫ প্রার্থী নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদন গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে এই একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, “২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন
নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন