• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভিডিওবার্তা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ১১:১৯ এ.এম.
ভিডিওবার্তায় বক্তব্য দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-ছবি: সংগৃহীত

মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তা দিয়েছেন দখলদার রাষ্ট্র ইসরাইল-এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে তিনি চলমান সংঘাত নিয়ে কথা বলেন এবং ইরান-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য ছিল। তবে যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয় বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “এ বিষয়ে কোনো প্রশ্ন নেই-আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধের জন্য অনেক অর্থ লাগে, সত্যিই অনেক অর্থ।”

তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনা করছে। তার মতে, যুদ্ধ ও নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বরাদ্দ প্রয়োজন হবে।

এদিকে ইরানের হামলায় হতাহতদের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৩৩৯ জন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১৯১ জন। 

সূত্র: টাইমস অব ইসরাইল

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেতানিয়াহুর মৃত্যুর খবর কতটা সত্যি
নেতানিয়াহুর মৃত্যুর খবর কতটা সত্যি
ইসরায়েলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুড়িয়ে দিল ইরান
ইসরায়েলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুড়িয়ে দিল ইরান
বিস্ফোরণে কাঁপছে ইরানের বিভিন্ন শহর, বাড়ছে উদ্বেগ
বিস্ফোরণে কাঁপছে ইরানের বিভিন্ন শহর, বাড়ছে উদ্বেগ