• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় সিনেমায় বলিউড অভিনেত্রী নাতালিয়া

বিনোদন ডেস্ক    ১০ মার্চ ২০২৬, ১১:০৫ পি.এম.
বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি ছবিটির আইটেম গানের একটি দৃশ্য।

জানা গেছে, ছবিটির আইটেম গানে দেখা যাবে ‘৩৬৫ ডেইজ’ খ্যাত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক–কে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।

সংস্থাটির কর্ণধার আজিম হারুন বলেন, এটি তাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে ফাঁস হয়েছে। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। গানটিতে তিনি অভিনেতা সিয়াম আহমেদ–এর সঙ্গে নেচেছেন। তার ধারণা, এটি নাতালিয়ার প্রথম বাংলা চলচ্চিত্রে কাজ।

বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। তাকে হাউজফুল ৫, মাস্তি ৪ এবং ৩৬৫ ডেইজ–এর মতো ছবিতে দেখা গেছে। এছাড়া সালমান খান–এর উপস্থাপনায় জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠান বিগ বস–এও অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, গানটির নৃত্য পরিচালনা করছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জি এম আশরাফ এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জি এম আশরাফ ও দোলা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাদনিমা নোমান ও কলকাতার অভিনেতা শাতাফ ফিগারসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, প্রথমবার গানে বুবলী
সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, প্রথমবার গানে বুবলী
হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজেই দিলেন ব্যাখ্যা
হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজেই দিলেন ব্যাখ্যা
আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়ন, বিতর্কে র‍্যাপার বাদশা
আপত্তিকর ও অশ্লীল দৃশ্যায়ন, বিতর্কে র‍্যাপার বাদশা