• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ১০:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ন্যাশনাল হাসপাতালের ক্যাপাসিটি ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। হাসপাতাল ও কলেজের উন্নতিকরণে সরকার ইতিবাচক রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ন্যাশনাল হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশগ্রহণ করে তিনি এসব কথা জানান।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনের সময় একটি বড় টিম নিরলস পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রমের ফল ঘরে আনা সম্ভব হয়েছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাদের বেশিরভাগের সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় ছিল না, তারাও তার জন্য কষ্ট করে কাজ করেছেন। এজন্য তিনি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন।

তিনি বলেন, যারা তাকে নির্বাচিত করার জন্য পরিশ্রম করেছেন, সেই প্রত্যাশা অক্ষরে অক্ষরে পূরণ করার চেষ্টা করবেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, আজ আসার আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। সেখানে ন্যাশনাল হাসপাতাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচক। সবার সহযোগিতা থাকলে ন্যাশনাল হাসপাতালের ক্যাপাসিটি ও সক্ষমতা বাড়ানো হবে। বিশেষ করে হাসপাতাল ও কলেজের উন্নতিকরণ করা হবে বলে সরকার সম্মতি দিয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর
ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট