• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩০ ফিট গভীরে পড়েছিল শ্রমিক, ৯৯৯ ফোনকলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ পি.এম.
মাটি ধসে পড়ে ত্রিশ ফিট গভীরে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েন-ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর থেকে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে ত্রিশ ফিট গভীরে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েন। একজন শ্রমিককে এলাকাবাসী উদ্ধার করেছেন কিন্তু আরও একজন শ্রমিক মাটিচাপা পড়ে আছেন এবং ধীরেধীরে মাটিতে দেবে যাচ্ছেন।  তারা মাটি সরানোর চেষ্টা করেছেন কিন্তু চারপাশ থেকে আরও মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছে।   

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।    

এরপর ৯৯৯ নম্বরে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়।  কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার মো. হানজালাল। 

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে (৩৮) উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্মকর্তারা ভিওডি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন
সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন
শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেনেও বৃদ্ধি
শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেনেও বৃদ্ধি
মোবাইলে টাকা, চোখে আনন্দের পানি ও ফ্যামিলি কার্ডে স্বস্তি
মোবাইলে টাকা, চোখে আনন্দের পানি ও ফ্যামিলি কার্ডে স্বস্তি