• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০৪:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরের আট শীর্ষ কর্মকর্তা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। তিন দফা পরিবর্তনের পর এই দিন চূড়ান্ত করা হয়।

সফরে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে প্রকল্পের পরিচালকও রয়েছেন। অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’। তবে যে প্রকল্পের খরচে তারা যাচ্ছেন, সেই প্রকল্পের কাজের অগ্রগতি যথাযথ নয়। প্রকল্পের বাজেট দু’বার বৃদ্ধি করে ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।

অন্যদিকে যে এইচভিএসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে সেই সিস্টেমের কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর বাইরে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক এ সফরে গেলেও তার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হবে।

এ ছাড়া যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তারা কেউই সরাসরি হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি নির্মাণ-পরবর্তী রক্ষণাবেক্ষণেও তাদের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। এর পরও এসব কর্মকর্তাই সফরে যাচ্ছেন। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নথিপত্র অনুযায়ী, সফরের যাবতীয় খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডানহাম-বুশ। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সরবরাহ করে। বাংলাদেশেও প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহ করেছে, যার মধ্যে বড় শপিংমলও রয়েছে।

ডানহাম-বুশের খরচে সফর করার কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে কর্মকর্তাদের এক ধরনের দায়বদ্ধতার সৃষ্টি হতে পারে। এতে সরবরাহকৃত সিস্টেমের মান নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ছাড়পত্র নেওয়া কর্মকর্তারা হলেন- গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্পের পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
 
ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল
সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না
প্রধানমন্ত্রী তারেক রহমান: সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না
৩ সপ্তাহেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন: ৩ সপ্তাহেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী