• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোটরসাইকেল রাইডশেয়ার চালকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ১২:৫১ পি.এম.
দৈনিক ৫ লিটার তেল সংগ্রহে রশিদ ও রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক-ছবি: সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আতঙ্ক নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন নিয়ম অনুযায়ী, মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা এখন দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন।

অর্থনীতিতে ইতিবাচক খবর পাওয়া গেছে রাইডশেয়ারিং মোটরসাইকেল চালকদের জন্য। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আতঙ্ক নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মহানগর এলাকায় চলাচলকারী রাইডশেয়ারিং মোটরসাইকেল চালকরা এখন দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। 

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে এবং দেশের ভোক্তাদের চাহিদা মেটাতে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

নতুন নিয়মের শর্তাবলী অনুযায়ী, ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় ক্রয় রশিদ বাধ্যতামূলক। পরবর্তীবার তেল সংগ্রহের সময় আগের ক্রয় রশিদ বা বিলের কপি জমা দিতে হবে। এছাড়া, মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইডশেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে।

সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বিপিসি। বিপিসি সকল ভোক্তা ও ডিলারকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম
জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম
আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি
আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি
হরমুজ প্রণালি পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে ১২ জাহাজ
হরমুজ প্রণালি পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে ১২ জাহাজ