• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে- খসরু


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে- খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বাইরে অন্য কিছু করার ষড়যন্ত্র করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দেন। সকলের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে তাই তাদের কথা এবং আচরণের জাতীয় ঐক্যে যাতে কোন ফাটল না ধরে সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান ও জানান তিনি। 

মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খসরু বলেন, নতুন করে একটি মহল জিয়াবাদ তৈরি করে বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। বিএনপি কখনো জিয়াউর রহমানকে মহামানব বানানোর চেষ্টা করেনি। তাই যারা এসব ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভালো নয় । গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কোন আপোস করা হবে না বলেও জানান তিনি।

এই সরকারকে বিএনপি সমর্থন করে আসছে জানিয়ে তিনি বলেন নির্বাচন ছাড়া গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত ভবিষ্যতে আরো বাড়বে। অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে। প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও কথা বলার আগে সরকারে থাকাদের সর্তক থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি