• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোমবার (৯ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এ কারণে ৩৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। যথাক্রমে— ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং সোমবার (৯ মার্চ) ৩৩টি। এ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫টি।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি, বিমানের (বাংলাদেশ) ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৪টি।

বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপদ ও নিয়মিত যাত্রা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ফ্লাইট পুনর্নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
ঈদে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ঈদে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়