• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনকে নিজের একক সম্পত্তি হিসেবে দাবি করতে থাকা ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।” এ সময় তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী অচিরেই দেশে আনা হবে।

তিনি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই। মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্লক রেট দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা চলমান আছে।”

আইজিপি আরও বলেন, “চাঞ্চল্যকর কোনো ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিআইডি আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি করতে চাই। তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারে আনা হবে।”

তিনি যোগ করেন, “আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই, যাতে থানায় আসা মানুষ হাসিমুখে ফিরতে পারে। পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন না থাকে। রিঅ্যাকশন টাইম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হবে।”

আইজিপি স্মরণ করিয়ে দেন, “গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখা আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী