• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মানুষের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৩:০১ পি.এম.
কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

মানুষের সমস্যা সমাধানে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জীবনে এই প্রথম কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করার সুযোগ পেয়েছেন তিনি। কোনো নামফলকে নিজের নাম লেখা হয়েছে—এ বিষয়টি তাঁর জন্য গর্বের।

ইশরাক হোসেন বলেন, সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে উপস্থিত হতে পেরে দিনটি তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তাঁর বাবার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। তাঁকে দেখলে প্রায়ই তাঁর বাবার কথা মনে পড়ে। একইভাবে ওই প্রশাসকও তাঁকে দেখলে তাঁর বাবার কথা মনে করেন বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, তাঁর নামের পাশাপাশি ওই প্রশাসকের নামও নামফলকে লেখা হয়েছে, যা তাঁদের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে।

তিনি বলেন, যারা বিএনপির রাজনীতি করছেন, তাঁদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জ্যেষ্ঠ নেতাদের দোয়া ও দিকনির্দেশনায় নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা মিলেমিশে কাজ করে দেশের মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাসিমন বিবি নামে এক নারীর কথাও উল্লেখ করেন ইশরাক হোসেন। তিনি জানান, ওই নারী পাঁচ কাঠা জমি দান করেছেন, যার ওপর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর বাবা মেয়র থাকার সময় এ উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ভিওডি বাংরা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’