• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।

এএনআই প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভারত প্রবেশ এবং অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪) নামে দুই বাংলাদেশি নাগরিককে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের আটক করেছে। তারা বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর ভারতে পালিয়ে আসা দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন।”

পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর রাহুল ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সরাসরি ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত। হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান করার পর সম্প্রতি পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁও এলাকায় জড়ো হয়েছিলেন।

ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করলে আদালত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এএনআই।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
ঈদের সকালেও ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড