• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার- মির্জা ফখরুল


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার- মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কক্সবাজারে। অবকাশযাপনের জন্য তিনি পরিবার নিয়ে কক্সবাজারের বিউটি স্পট ইনানীর একটি অভিজাত হোটেলে উঠেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার ইতোমধ্যে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকার থেকে সরে এসে ছাত্র আন্দোলনের নেতাদের দল করা উচিত।

সাক্ষাৎকারটি প্রচারের পরদিন শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে সস্ত্রীক দেখা মিলল কক্সবাজারের উখিয়ার ইনানীতে।

এদিন বিকালে সাগর লাগোয়া একটি বিলাসবহুল রিসোর্টে পরিবারসহ উঠেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার এসেছেন।

সফরকালে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং আগামী ২৬ জানুয়ারি তিনি ঢাকার উদ্দেশে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি