• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৩:০৩ পি.এম.
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ জেলা প্রশাসন কার্যালয়ে পালিত হয় এবারের প্রতিপাদ্য বিষয় ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ মার্চ) কুড়িগ্রাম জেলা প্রশাসন, উপ-পরিচালকের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুপুরে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, টিএমএসএস প্রতিনিধি উম্মে কুলসুম রোজী, ফ্রেন্ডশিপ, আরডিআরএস বাংলাদেশ, ইউনিসেফসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন -নারীকে শুধু নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে, সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করতে হবে, এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে, নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একজনের কাজ করতে হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খুদরত ই খুদা বলেন-নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ এবং সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ভিজিএফ কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম
রাজশাহীতে ভিজিএফ কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম
ক্ষুধার্ত বানরদের জন্য জাকির সরকারের খাবার ও পানির ব্যবস্থা
মধুপুর ক্ষুধার্ত বানরদের জন্য জাকির সরকারের খাবার ও পানির ব্যবস্থা
সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪
সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪