• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ঈদে ঢাকায় নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ডিএসসিসির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পি.এম.
রাজধানীর নগরভবনে সভায় সভাপতিত্ব করেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৮ মার্চ) রাজধানীর নগরভবনে এই সভা অনুষ্ঠিত হয়।  

সভায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঈদের দিন জাতীয় ঈদগাহ ময়দানে পর্যাপ্ত নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং জনসমাগম ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও রাজধানীতে ঈদের সময় যাতে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক। বিশেষ করে ঈদের দিন ও তার আগের কয়েকদিন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ঈদের সময় নগরীতে ময়লা-আবর্জনা যাতে দ্রুত অপসারণ করা যায় এবং নগরীর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, সে লক্ষ্যে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে ঈদের আগেই মশা নিধন কার্যক্রম জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ওষুধ ছিটানোসহ বিশেষ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন প্রশাসক।

সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল