• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৮৯৯তম গোল মেসির, ইতিহাসের দ্বারপ্রান্তে

স্পোর্টস ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১০:৪৮ এ.এম.
গোলের পর লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার বাল্টিমোরে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ডিসি ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়েছে দলটি। এ ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ম্যাচে নিজের ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেন। তাকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকায় ওয়াশিংটনে অবস্থিত ডিসি ইউনাইটেডের ছোট মাঠ থেকে ম্যাচটি বাল্টিমোরে স্থানান্তর করা হয়। সেখানে উপস্থিত ৭২ হাজার ২৬ দর্শককে হতাশ করেননি মেসি। প্রথমার্ধেই তার গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

দলের হয়ে আরেকটি গোল করেন রদ্রিগো ডি পল। পরে ৭৫তম মিনিটে টাই বারিবো একটি গোল শোধ দিলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

মেসি ও তার দলের জন্য সপ্তাহটি ছিল বেশ ব্যস্ত ও স্মরণীয়। গত বৃহস্পতিবার পুরো দল হোয়াইট হাউজে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সময় কাটায়। সেই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমেই জয় তুলে নেয় মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে দূরের পোস্ট লক্ষ্য করে গোল করেন ডি পল। ১০ মিনিট পর মাতেও সিলভেত্তির বাড়ানো পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান মেসি। চলতি মৌসুমে তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতিহাসের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এই কীর্তি গড়ার সুযোগ তার সামনে। বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচেই সেই মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ৩–০ গোলে হেরে শুরু করেছিল ইন্টার মায়ামি। এরপর অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায় তারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে মেসিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত
সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত
২শ’ টাকায় দেখুন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
২শ’ টাকায় দেখুন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
মরক্কো কোচ রেগরাগুইয়ের পদত্যাগ
মরক্কো কোচ রেগরাগুইয়ের পদত্যাগ