• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

দুই হারের পর জয়ে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

লা লিগায় টানা দুই হারের পর আবারও জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোর বিপক্ষে জিততে বেশ লড়াই করতে হয়েছে দলটিকে। শেষ মুহূর্তের গোলে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় মাদ্রিদের ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার (৬ মার্চ) রাতের লিগ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম দিকে গোল করে দলকে লিড এনে দেন অরেলিয়ান চুয়ামেনি।

তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি রিয়াল। প্রথমার্ধেই বোর্হা ইগলেসিয়াসের গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো।

বিরতির পর ম্যাচের শেষ দিকে রিয়াল বড় বিপদের মুখে পড়ে। বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই ইয়াগো আসপাসের শট পোস্টে লাগলে রক্ষা পায় রিয়াল।

ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই জয়ের দেখা পায় মাদ্রিদ। নির্ধারিত সময় শেষে যোগ করা পাঁচ মিনিটের চতুর্থ মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ২০ জয় ও ৩ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

অন্যদিকে ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সেল্টা ভিগো।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার