• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

দলের নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০৮:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বা অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত হলে তাদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

শনিবার (৭ মার্চ) রাজধানীর কোতয়ালী থানার ৩৭ নম্বর ওয়ার্ড এর বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই ঢাকা–৬ আসন থেকে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে এবং আসনটি দলকে উপহার দেওয়া সম্ভব হয়েছে। 

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মাধ্যমে যে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়েছে, সেটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমাদের প্রাণপ্রিয় নেতা, যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, তিনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।তাই দেশের মানুষের দুঃখ–দুর্দশা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১০ তারিখে প্রধানমন্ত্রী  করবেন। পরে এটি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে। প্রকৃত প্রাপ্যদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে সরকার কাজ করবে বলেও জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়াকে সম্মানের বলে উল্লেখ করে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের বিষয়। এটি শুধু তাকে নয়, নেতাকর্মীদেরও সম্মানিত করেছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ঢাকার বাইরে থেকে লোক এনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। তার দাবি, বিভিন্ন হোল্ডিং নম্বরে অস্বাভাবিক সংখ্যক ভোটার নিবন্ধনের তথ্য পাওয়া গেছে। কোথাও কোথাও একটি হোল্ডিং নম্বরে ১৫, ২০, ৩০ এমনকি ৭০ জনের বেশি ভোটারও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

 তিনি বলেন, এসব বিষয়ে  তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছে দাবি পেশ করা হবে যাকে যাচাই বাছাই করে ভোটার লিস্ট সংশোধন করা হয়।

ইশরাক হোসেন বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে নিজেদের পরিচালনা করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের রাস্তা, যানজট, ময়লা–আবর্জনা, দূষণ, মশা, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা নিরসন এবং বুড়িগঙ্গা নদীর দূষণ কমানোর বিষয়েও কাজ করার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবে ন্যাশনাল হাসপাতালকে অন্তত এক হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে এই এলাকার মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে পারেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক ফরহাদ রানা সহ প্রমুখ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক