আইন সমিতি নির্বাচন: আফজাল সভাপতি, মাহবুব সম্পাদক

চলতি বছরে বাংলাদেশ আইন সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে এডভোকেট এ. কে. এম. আফজাল উল মুনীর সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ আইন সমিতি প্রাঙ্গণে সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির প্রাঙ্গণে সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর ভোট গণনা সম্পন্ন হলে ২০২৬ সালের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক এডভোকেট বেল্লাল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল পদাধিকারীর নাম প্রকাশ করেছেন।
নির্বাহী কমিটির মূল সদস্যরা:
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ এবং নুসরাত ইয়াসমিন সুমাইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছফওয়ান, নিশাত ফারজানা নিপা, সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট এবং মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক পদে মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে তৌহিদুর রহমান, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আব্দুস সাত্তার রনি, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক পদে মো. জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মো. মুহিব্বুল্লাহ, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক পদে সাগর তপাদার, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. ফারিদুর রহমান, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে মো. শামসুল হক সোহাগ, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক পদে মো. জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. আনোয়ার হোসাইন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যরা:
এগারো জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- হাফিজুল হক, মো. এমরান খান (রনি), শফিউল আলম, মোঃ হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।
ভোটগ্রহণ শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, এডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন), এডভোকেট আরিফ খান, সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারকবৃন্দ, বিশিষ্ট আইনজীবী এবং অন্যান্য প্রথিতযশা সদস্যরা।
ইফতার মাহফিল শেষে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং আগামী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।
ভিওডি বাংলা/জা







