• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এবং আশারতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার আশারতলী আট নম্বর ওয়ার্ডের আলী হোছেন (৩৫) ও মো. আরিফ উল্ল্যাহ।

স্থানীয়রা জানায়, ওই দুই জন মিয়ানমারের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন এবং আরিফ উল্ল্যাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের কানেও গেছে এই ঘটনা। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার