• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

জাতীয় ইউরোলজি দিবস উদযাপন, র‌্যালি ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চলতি বছরের জাতীয় ইউরোলজি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  

শনিবার (৭ মার্চ) এ উপলক্ষে “অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা” প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। বাংলাদেশ ইউরোলজি সোসাইটি দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে উদযাপিত জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “‘সবার জন্য প্রাপ্যতা’ নিশ্চিত করতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং ব্যয়ের চাপ অনেক সময় সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।”

অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউ, হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রশাসকের
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রশাসকের
খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা গুলশানে
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা গুলশানে