• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় সাদা পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ০৩:১৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে পোল্ট্রি মুরগির দাম। বর্তমানে প্রতি কেজি সাদা পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকায় এবং বয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩৩০ টাকায়। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খুচরা বিক্রেতারা জানান, একদিন আগেও তারা প্রতি কেজি মুরগি ১৭০ টাকা দরে কিনে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে পাইকারি বাজারে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দাম বাড়িয়ে প্রতি কেজি ১৯০-২০২ টাকায় বিক্রি করা হচ্ছে। 

ব্যবসায়ীরা আরও বলেন, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন এবং মুরগির খাদ্যসহ বিভিন্ন খরচ যোগ করে তারা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা লাভে মুরগি বিক্রি করছেন। তবে এর মধ্যে প্রায় ১০ টাকা পর্যন্ত খরচ রয়েছে।

বাজারের খুচরা ব্যবসায়ীদের মতে, হঠাৎ দাম বাড়ায় মুরগির বেচাকেনাও কিছুটা কমে গেছে। তারা বলেন, মুরগির দাম কম থাকলে বিক্রি বেশি হয়, কিন্তু দাম বাড়লে ক্রেতারা কম বিক্রি হয় কম”

হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বাজার তদারকি জোরদার করা হলে অযৌক্তিকভাবে দাম বাড়ানো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বাজার আবরার পোল্ট্রি খুচরা ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন ডিলাররা সিন্ডিকেট করে পোল্ট্রি ফার্ম মালিকদের জিম্মি করে পল্টি মুরগির দাম বৃদ্ধি করে। 

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ-এর পরিচালক ইখতিয়ার আলম রেজভী বলেন আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর বর্ডার বাজারে ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে, তিনি আরও বলেন কি কারনে মুরগির দাম বৃদ্ধি করা হয়েছে আমরা এ বিষয়ে তদন্ত করছি এবং বাজার মনিটরিং এর জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের টিম কাজ করছে, তিনি আরও বলেন কোথাও কোন প্রকার অনিয়ম হলে আমাদেরকে অবগতি করবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় আনসার ভিডিপি বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেন অভিযোগ
কালিয়ায় আনসার ভিডিপি বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেন অভিযোগ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় প্যান্ট পিস জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় প্যান্ট পিস জব্দ
যশোরের ২ এমপি ঈদ উপহার নিয়ে উপস্থিত ক্ষতিগ্রস্তদের পাশে
যশোরের ২ এমপি ঈদ উপহার নিয়ে উপস্থিত ক্ষতিগ্রস্তদের পাশে